করমজা দাখিল মাদরাসাটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ইছামতি নদীর তীরে বেড়া-সাঁথিয়া মহাসড়ক সংলগ্ন করমজা গ্রামে অবস্থিত। অত্র এলাকায় মুসলিম সন্তানদের মাঝে ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষ্যে করমজা গ্রামের আলেমে দ্বীন মরহুম মাওঃ আব্দুল লতিফ সাহেবের একান্ত প্রচেস্টায় ১৯৬২ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে এটি অদ্যবদি দ্বীনি ভাইদের আন্তরিক প্রচেস্টায় পাবনা জেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে এটি দাখিল স্তরে উন্নীত হয়। প্রতিষ্ঠানটি কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রেখে চলেছে।